বর্তমানে আমাদের সমাজের অধিকাংশ মানুষ একা. একাকীত্ব এমন কিছু যা আপনাকে হতাশ এবং বিষণ্ণ করে তোলে. এরকম অনেক মানুষ আছেন যারা প্রতিনিয়ত হাসি মুখে থাকে কিন্তু ভেতরে ভেতরে তারা খুব একাকী. আমাদের প্রত্যেক টা মানুষেরই দিনের শেষে এমন একজন কে চাই বা দরকার বলতে পারেন যার সাথে সে সারা দিনের সব কথা শেয়ার করতে পারে. কিন্তু আসল কথা টা হলো চায় তো সবাই পায়ে কজন বলুন? আজকের দিনে রিলেশনশিপ কথা তাই valueless হয় গেছে. মানুষ যাকেই সব থেকে বেশি ভালোবাসে বা ভরসা করে সেই সব থেকে বেশি কষ্ট বা আঘাত দিয়ে চলে যায়! তাই তো বন্ধুরা? আপনিও কি কাউকে এই ভাবে ট্রাস্ট করে কষ্ট পাচ্ছেন? ভাবছেন কিভাবে কিভাবে একাকীত্ব কাটবো? বা কিভাবে এই কষ্ট থেকে বেরিয়ে আসবেন ভাবছেন কিন্তু পাচ্ছেন না?
এই blog টি আমি আমার সেই সব বন্ধু দেড় জন্য লিখছি যারা খুব একাকী নিজেদের জীবনে! কর্ম সূত্রে আমি অনেক মানুষের সাথে দেখা করেছি, কথা বলেছি, আমার ১০-১১ বছরের এই কর্ম জীবনে আমি অনেক মানুষের সাথে দেখা করে আমার নিজের life experience দিয়ে কিছু কথা বলতে চাই যা আপনাদের খুব help করবে. আমি নিশ্চিত এই ব্লগ টি আপনারা পুরো টা পড়লে আপনাদের মন অনেক শান্ত হবে, নিজেরা পসিটিভ এনার্জি খুঁজে পাবেন আর loneliness কাটাতে সক্ষম হবেন.
দেখুন আমাদের কাছে দুটো উপায় আছে,
১. frustrated হয়ে প্রতিদিন কষ্ট পাওয়া
২. নিজেকে একাকিত্ব থেকে বের করে আনা
আমরা সব সময় ভাবি একাকিত্ব কাটাতে হলে কাউকে একটা চাই কিন্তু এটা সব সময় সত্যি নয়. ধরুন যে মানুষ টি সহজে মানুষের সাথে মিশতে পারে না সে কিভাবে তার একাকিত্ব কাটাবে? বা যে মানুষ টার কেন বন্ধু নেই সে কি করবে? কেন উপায় কি আছে? নাকি নেই?
এই কয়েকটি উপায় আপনি আপনাকে একাকিত্ব হাত থেকে বাঁচাতে পারেন ....
নেগেটিভিটি বাদ দিন জীবন থেকে
যদি নিজেকে ভালো রাখতে চান, তাহলে আগে নিজের মন থেকে নেগেটিভিটি বা 'না" কথা টিকে একদম বাদ দিয়ে দিয়ে দিন. জীবনে যাই সমস্যা আসুক না কেন, কখনো ভাববেন না, আমি পারবো না! যতই ভেঙে যান না কেন জানবেন জীবন একটাই! আপনি খুব ভাগ্যবান যে এরকম একটা জীবন পেয়েছেন. মরতে একদিন সবাই কে হবে কিন্তু ডাক আসার আগে নিজেকে মেরে ফেলা মানে হেরে যাওয়া! আর আমরা কোনো ভাবে হারবো না! যতই খারাপ সময় আসুক না কোনো নিজেকে বলবেন ঠিক ভালো সময় আসবে অপেক্ষা করো. ভেঙে পর না! সেই সব কিছু কে জীবন থেকে বাদ দিন যারা আপনার জীবনে নেগেটিভ energey আনছে. দেখবেন একটা সময় পর ভালো থাকছেন.
মোটিভেশনাল কথা শুনুন
বর্তমানে এরকম অনেক অনলাইন স্পিকার পাবেন যারা মোটিভেশনাল স্পিচ দিয়ে থাকে লাইফ নিয়ে, সম্পর্ক নিয়ে, ভবিষৎ নিয়ে, তাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতিদিন সকালে এবং বিকালে কিছু সময়ে নিয়ে শুনুন. এই মোটিভেশনাল স্পিচ গুলো আপনার মনের মধ্যে যে একাকিত্ব বাসা বেঁধে আছে, সেই গুলো কে মাথা থেকে বের করে দেবে. আপনি মন থেকে খুশি হবেন এবং ভালো থাকবেন!
জনসংযোগ করুন
হতে পারে আপনি একা, আপনার আসে পশে কেউ নেই এবং আপনি খুব লোনলি ফিল করছেন, তো কি করবেন? এই ভাবে বসে থাকবেন? আমি বলবো একদম নয়! উঠুন আর বেরিয়ে পড়ুন. কাছের শপিং মল টাতে কিংবা মার্কেট, বাজার, দোকানে বা খেতে! বিশ্বাস করুন একা যান, একটু সবার মাঝে ঘুরে আসুন, খেয়ে আসুন, শপিং করে আসুক তাতে আপনি একা থেকেও একা থাকবেন না! কিছু অচেনা মানুষের সাথে শপিং করার সময় বা খাবার অর্ডার দেয়ার সময় বা কেনার সময় কথা বলে ভালো লাগবে.
সোলো ট্রিপ করুন
একাকিত্ব কাটাবার আরেকটা উপায় হলো সোলো ট্রিপ এ বেরিয়ে পড়া. পাহাড় কিংবা সমুদ্র পছন্দ করুন, হোটেল বুক করুন, ব্যাক প্যাক করুন আর বেরিয়ে যান. যদি একা যেতে ভয় করে তাহলে যে কেন ভালো ট্রাভেল এজেন্সী সাথে যোগাযোগ করুন এবং তাদের সাথে বেরিয়ে পড়ুন. দেখবেন ঘুরতে গেলে মনের মধ্যে থেকে যত কষ্ট, যন্ত্রনা এবং মন খারাপ সব হারিয়ে যাবে আর আবার আপনার আত্মবিশ্বাস ফিরে পাবেন.
ভরসা করুন তাকে যে আপনাকে কোনো দিন ঠকায় নি!
যখন আপনি একাকিত্ব অনুভব করবেন, তখন সব সময় সেই মানুষ টাকে মনে করুন যে আপনাকে আগলে রাখে. হতে পারে সে আপনার রক্তের সম্পর্কে কেউ বা আপনার খুব কাছের মানুষ. সব রক্তের সম্পর্কই যে কাছের মানুষ হবে তার কোনো মানে নেই আবার সব কাছের মানুষই যে আপনার পশে সবসময় দাঁড়াবে তার মানে নেই. চিনতে আপনাকেই হবে আর সঠিক মানুষ চিনলে তাকে শক্ত করে ধরুন আর বিশ্বাস রাখুন নিজের ওপর.
বন্ধু দের সাথে দেখা করুন - কথা বলুন!
বন্ধু দু ধরণের হয়. এক, যে আপনার কষ্ট শুনে আনন্দ পাবে (তারা আসলে আপনার বন্ধু নয়) আর দুই, যে আপনার কষ্টে আপনার পশে থেকে সেই কষ্ট দূর করে. আপনি সেই বন্ধু দের সাথে কথা বলুন যারা আপনার কষ্টে আপনার পশে থেকে আপনাকে মোটিভেট করবে বা সাহায্য করবে. কথা বলুন তাদের সাথে, শেয়ার করুন নিজের কষ্ট দেখবেন ভালো থাকবেন.
জীবন টা খুব ছোট্ট. আমরা নিজেরাও জানি না কবে আমাদের শেষ দিন এখানে. এই ছোট্ট সময় কষ্ট পেয়ে, মুখ বুঝে থেকে, টেনশন নিয়ে থেকো না! যে যেতে চায় তাঁকে যেতে দাও, যে থাকবে তোমাকে সম্মান করে তাঁকে সম্মান করো, মন খুলে বাঁচো. আজকে মরে গেলে কাল দুদিন তাই ভেবো না বেশি শুধু বাঁচো! নিজের সব স্বপ্ন গুলো কে পূরণ করো, যা তোমাকে কষ্ট দে তাঁকে জীবন থেকে সরিয়ে দাও কারণ খুব ছোট এই জীবন টা. আমাদের সবার কাছে খুব কম সময় আছে, তাই মন খুলে বাঁচো, বন্ধু করো, খাও, যা ভালোবাসো তাই করো আর একাকিত্ব কে দূর করো.
(নোট - এই লেখাটি সম্পূর্ণ আমাদের property আর কেউ যদি এটা কপি করে তাহলে সম্পূর্ণ illegal সেটি, আর আমরা যদি সেরকম সাইট খুঁজে পাই যারা আমাদের ব্লগ কনটেন্ট কপি করে নিজেদের সাইট দেয়, তাহলে আমরা legal step নিতে বাধ্য হবো তাদের ওপর)