Sunday, 16 July 2023

শেষ কবিতা'খানি

 একদিন তো চলেই যাব এই পৃথিবী ছেড়ে

তাই যতগুলো দিন আছি এই ধরা ধামে
এসো গান শুনি কবিতা পড়ি গল্প করি
অহংকারের প্রাচীর ভেদ করে হাতে হাত রাখি।
ভালো তো বেসে ছিলে আমারে কোনো একদিন
জীবনের প্রান্তে এসে কেমনে ভুলি সুখের সেইদিন
বুকের ভিতর ঢেউ খেলে পুরাতন স্মৃতির সারি
তুমি কি ভুলেছ সেই স্মৃতি?বলোতো কণ্ঠ ছাড়ি।।

Sesh Kobita khani

নীরবতা তোমার আমাকে যন্ত্রণা দেয় মৃত্যু সম 
নিশি রাতে আঁধারের বুকে কাঁদে অন্তর মম 
জীবনের এই অবেলায় তুমি বিনা ওগো প্রিয়তমা
মসি হীন কলমের মতো অবহেলায় বেচেঁ আছি।।
এই বেচেঁ থাকায় আসেনা জীবনানন্দে'র বন'লতা
এই বেচেঁ থাকায় গুনগুন করে'না হাফিজের গজল
বাজে না বুকে নতুন কোনো সৃষ্টির পদধ্বনি
তাই আমি পারিনা লিখতে আমার শেষ কবিতা'খানি।।

লেখক - প্রদীপ ঘোষ (এই লেখা কবিতাটি প্রদীপ ঘোষ এর নিজের লেখা এবং এটি কেউ কপি করে তার ওয়েবসাইট ওর সোশ্যাল মিডিয়া সাইট এ দিলে এটি দণ্ডনীয় অপরাধ এবং আমরা সেই সাইট ওর সোশ্যাল মিডিয়া একাউন্ট এর ওপর legal action নিতে বাধ্য হবো)

Friday, 14 July 2023

অহমিকা

 বাড়ির পাশে বটের ডালে

অনেক উঁচুতে পাতার ঝোপে
একটা বাদুড় থাকতো ঝুলে
দেখতাম আমি রোজ তাকে।।
দেখেছি তারে রাতের অন্ধকারে
ডানা ঝাপটিয়ে উড়ে বেড়াতে
এখান থেকে সেখানে,, শিকারের সন্ধানে--
দু চোখে আগুন জ্বেলে।।
গতি তার ছিলনা তীব্র
হয়তো হয়েছিল সে বৃদ্ধ
তবুও বৃদ্ধ পাখায় ভর দিয়ে
বাঁচার চেষ্টাটি ছিলো দিব্য।।
Ahamika


একদিন এলো এক বাজ
সুতীক্ষ্ণ বাঁকানো নখের আঁচড়ে
তীব্র ধারালো ঠোঁটের কামড়ে
ভাগ বসালো বাদুড়ের রাজত্বে।।
জেদী মুর্খ বাদুড়,,- মানল না
ভয়ঙ্কর শক্তিশালী বাজের বশ্যতা
ক্রুদ্ধ নিষ্ঠুর বাজ নখের আঘাতে আঘাতে
ছিন্ন ভিন্ন করলো মুর্খ বাদুড়ের অহমিকা।।
ছিল বেঁচে থাকার ভীষণ আকাঙ্ক্ষা
ছিল ভয়ানক বাজের নিপীড়ন--
তবুও বাদুড় করেনি আত্মসমর্পণ
চায়নি বাজের কাছে জীবনের ভিক্ষা।।  
Ahamikaaa

তাই যে বাদুড় রাতের অন্ধকারে
অন্যের কাছে ছিল ভয়ঙ্কর
সেই এখন ছিন্ন ভিন্ন দেহ নিয়ে
ছড়িয়ে পড়ে থাকলো অন্যের খাবার হয়ে।।
এই বোধহয় ভাগ্যের পরিহাস----
তাইতো,,- বাদুড় নিজেকে ভাবত ---  
সেই একক শক্তি ,, বটবৃক্ষ তার একান্ত সাম্রাজ্য---
কারণ সে ভুলে-গিয়েছিল ঔদ্ধত্যের ইতিহাস।।
এইটাই পৃথিবীর নিয়ম,,- কালের চক্র
আজকের শক্তিশালী,,- একদিন হবে দুর্বল
সেইদিন শক্তিশালী রাজার অহমিকা
ছিড়ে নেবে অন্যকোনো সবল।।

লেখক - প্রদীপ ঘোষ (এই লেখা কবিতাটি প্রদীপ ঘোষ এর নিজের লেখা এবং এটি কেউ কপি করে তার ওয়েবসাইট ওর সোশ্যাল মিডিয়া সাইট এ দিলে এটি দণ্ডনীয় অপরাধ এবং আমরা সেই সাইট ওর সোশ্যাল মিডিয়া একাউন্ট এর ওপর legal action নিতে বাধ্য হবো)

Wednesday, 5 July 2023

অনাদিবাবু আর তার ছড়ি

অনাদিবাবু রোজকার মতো আজও প্রাতঃভ্রমণের জন্য বের হলেন...

মাথায় টুপি, গায়ে একখানা শাল,,পায়ে মোজা,, হাতে একখানা ছড়ি,,-- যেটা গিন্নি উপহার দিয়ে বলেছিলো...

রেখে দাও,, যখন থাকবোনা , তখন এই ছড়ির মধ্যেই আমাকে খুঁজে পাবে
রাগ হয়েছিল গিন্নির কথা শুনে,, পরে অবশ্য গিন্নি হাসি মুখে যখন মাথায় বিলি কেটে দিয়েছিল,, আনদিবাবুর রাগ গলে জল হয়ে গিয়েছিল------

করোনায় গিন্নী মারা যাওয়ার পর থেকে অনাদিবাবু একাই থাকে-- -----

প্রতি রাতে গিন্নির ছবির সামনে দাঁড়িয়ে শুধুই বলে,, ভালো লাগেনা আর,, আরও কতদিন?,
তারপর ছড়িটা বিছানায় রেখে আলো নিভিয়ে শুয়ে পড়ে,, ভোরের অপেক্ষায় ------

Anadibabu and tar chari



আজও উঠে তৈরি হয়ে বেরিয়ে পড়লো বটে,কিন্তু ঘন কুয়াশায় ভালো দেখাই যাচ্ছেনা পথঘাট,,তাই ছড়িটা শক্ত করে ধরে অনাদি বললো,, চলো গিন্নী আমরা পার্কে ঢুকে পড়ি -- এইবলে রাস্তা পার করার জন্য এগোতেই,, একখানা গাড়ি অনাদিবাবুকে ধাক্কা দিয়ে ছিটকে ফেলে, তীব্র গতিতে কুয়াশার অন্ধকারে মিলিয়ে গেল ------

আর ভোরের রাস্তায় পড়ে রইলো অনাদিবাবুর প্রাণহীন দেহটা,, নিথর দেহটাকে জড়িয়ে ধরে পড়ে থাকলো গিন্নির দেওয়া ছড়িখানাও ----------------

লেখক - প্রদীপ ঘোষ (এই লেখা গল্পটি আমাদের নিজের লেখা এবং এটি কেউ কপি করে তার ওয়েবসাইট ওর সোশ্যাল মিডিয়া সাইট এ দিলে এটি দণ্ডনীয় অপরাধ)

মেয়েটা এখনও ফিরলো না

  দুপুর গড়িয়ে বিকেলের শেষ আলোটুকু'ও মুছে গিয়ে একটু একটু করে আঁধার ঘনিয়ে আসছে,, আর একটু পরেই ঝুপ করে অন্ধকার নেমে এসে জড়িয়ে ধরবে প...