Thursday, 26 September 2024

মেয়েটা এখনও ফিরলো না

 দুপুর গড়িয়ে বিকেলের শেষ আলোটুকু'ও মুছে গিয়ে একটু একটু করে আঁধার ঘনিয়ে আসছে,, আর একটু পরেই ঝুপ করে অন্ধকার নেমে এসে জড়িয়ে ধরবে পুরো গ্রামটাকে,,--- অথচ মেয়েটা এখনও ফিরলনা,,-- কতবার ফোন লাগালাম ফোনটাও ধরছে না ---

গোপাল ঘরের ভিতর থেকে বাইরে দাওয়ায় এসে দাঁড়ালো,, আবার ঘরে ঢুকে আবছা মলিন হয়ে যাওয়া কালি ঠাকুরের ছবিটার সামনে দাঁড়িয়ে বিড়বিড় করে কি যেন বললো,,,-- তারপর আবার বেরিয়ে এলো ঘরের বাইরে,,, এবার দাওয়া থেকে নেমে ছোট্ট উঠোন পেরিয়ে বাঁশের বেড়া খুলে একেবারে রাস্তায় এসে দাঁড়ালো,,,----- এখন চারিদিক বেশ অন্ধকার,, রাস্তাঘাট বেশ আবছা অস্পষ্ট,,, সেই আলো আঁধারি রাস্তায় উদ্বিগ্ন হয়ে গোপাল পায়চারি করতে লাগলো,,-- ঠিক সেই সময় মাঠের কাজ সেরে বাড়ি ফিরছিল অনাদি কাকা গোপাল'কে রাস্তায় ওমন পায়চারি করতে দেখে বললো-- -
কি ব্যপার গোপাল,, তোমাকে বেশ চিন্তিত মনে হচ্ছে!!
হ্যাঁ গো কাকা,,, চিন্তা হচ্ছে মেয়েটার জন্য,, আঁধার ছেয়ে গেল,, মেয়েটা এখনও ফিরলো না কলেজ থেকে --
--তা এতো ভাবছ কেনো,, শহরের রাস্তাঘাট,, ট্রেন বাস সব ঠিকঠাক পাবে,, তবে তো,,, যাও ঘরে যাও চিন্তা করতে হবে না,, রমা'মা আমার ঠিক এসে পড়বে --
--- তুমি বলছো কাকা !!
--- হ্যাঁ বলছি ----
--- কি জানো কাকা,, আজকাল শহরের কাণ্ড যা সব শুনতে পাই,,, ভয় হয় গো,, মেয়েটা বাড়ি না ফেরা অবধি
মনটা ছটপট করে ,, অনেক বার বলেছিলুম, মা রে আর পড়ে কাজ নেই,,, এবার একটা ভালো পাত্র দেখে তোর বিয়া কোরে দেই ---
--- তা কি বললে মেয়ে তোমার !!
-- না সে বিয়া করবে না,, শহরে গিয়ে আরও পড়বে,, তারপর কাজ করবে,, শহরে ঘর নিবে,, আমায় নিয়ে সেখানে থাকবে,, আমাকে শহর দেখাবে আরও কত কত কথা ---------
--- তাই নাকি,, তা এ'তো ভালো কথা
ভালো মন্দ বুঝিনা কাকা,, মা মরা মেয়েটার যদি কিছু হয়ে যায়,, বড় ভয় করে কাকা ---- এমন সময় হারাধন হাজির হয়ে বললো --- কিসের ভয় হয় গো গোপল!!
তখন অনাদি কাকা গোপালের চিন্তা আর ভয়ের কথা
হরাধনকে বললো,, সব শুনে হারাধন বললো,,, তা যখন চিন্তা করো ভয় পাও,, তখন মেয়েকে একটু কড়া কথায়
বললেই তো হয় ,, হারাধনের কথা শুনে গোপাল বললো
-- না গো হারাধন,, কড়া কথায় বললে সে তো খুব কান্না করে,,, মা মরা মেয়ের কান্না,,সহ্য হয় না যে ---
এমন সময় হরেন আর রতন যেতে যেতে দাঁড়িয়ে পড়ে বললো কি সহ্য হয় না গো গোপাল --- এবার সব কথা শুনে রতন বললো,,--- তা এখন আর একবার ফোন করে দেখনা,,-- রতনের কথা শুনে সবাই বললো হ্যাঁ হ্যাঁ আর একবার ফোন করে দেখো -----
সকলের কথা শুনে গোপাল আবার বেশ কয়েকবার ফোন করলে,,, ওপাশ থেকে সেই একই জবাব এলো,,
"" যাকে ফোন করছেন, তিনি এখন উত্তর দিতে পারছেন না "" ---- এবার গোপাল অনাদি কাকা কে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে ফেললে,,-- সকলে মিলে যখন গোপালকে শান্ত করতে ব্যাস্ত হলো,,---- ঠিক সেই সময়
পাড়ার ছোট্ট মেয়ে তিন্নি ছুটে ছুটে এসে হাঁপিয়ে হাঁপিয়ে বললো ---- শোনো শোনো রমা দিদি এসে গেছে,, শহরে ট্রেন গন্ডগোল ছিলো,, রমা দিদির ফোন বন্ধ হয়ে গেছে তাই ---- এবার গোপাল একটানে তিন্নি কে কাছে টেনে নিয়ে বললো,, তুই কি করে জানলি, কোথায় রমা দিদি!!
--- তিন্নি বললো,, ওই তো চন্ডি পণ্ডপের সামনে
শিউলি দিদির সঙ্গে কথা বলছে -----
এই কথা শুনেই গোপাল ছুটলো চণ্ডীমণ্ডপের দিকে,, তার পিছন পিছন ছুট লাগালো বাকিরাও--------
পিছনে অন্ধকারের মধ্যে পড়ে রইলো শুধু গোপালের
ফাঁকা ঘর আর দাওয়া ----------

কলমে --- প্রদীপ ঘোষ।।

মেয়েটা এখনও ফিরলো না

  দুপুর গড়িয়ে বিকেলের শেষ আলোটুকু'ও মুছে গিয়ে একটু একটু করে আঁধার ঘনিয়ে আসছে,, আর একটু পরেই ঝুপ করে অন্ধকার নেমে এসে জড়িয়ে ধরবে প...