বাড়ির পাশে বটের ডালে
দেখেছি তারে রাতের অন্ধকারে
ডানা ঝাপটিয়ে উড়ে বেড়াতে
এখান থেকে সেখানে,, শিকারের সন্ধানে--
দু চোখে আগুন জ্বেলে।।
একদিন এলো এক বাজ
সুতীক্ষ্ণ বাঁকানো নখের আঁচড়ে
তীব্র ধারালো ঠোঁটের কামড়ে
ভাগ বসালো বাদুড়ের রাজত্বে।।
জেদী মুর্খ বাদুড়,,- মানল না
ভয়ঙ্কর শক্তিশালী বাজের বশ্যতা
ক্রুদ্ধ নিষ্ঠুর বাজ নখের আঘাতে আঘাতে
ছিন্ন ভিন্ন করলো মুর্খ বাদুড়ের অহমিকা।।
ছিল বেঁচে থাকার ভীষণ আকাঙ্ক্ষা
ছিল ভয়ানক বাজের নিপীড়ন--
তবুও বাদুড় করেনি আত্মসমর্পণ
চায়নি বাজের কাছে জীবনের ভিক্ষা।।
তাই যে বাদুড় রাতের অন্ধকারে
অন্যের কাছে ছিল ভয়ঙ্কর
সেই এখন ছিন্ন ভিন্ন দেহ নিয়ে
ছড়িয়ে পড়ে থাকলো অন্যের খাবার হয়ে।।
এই বোধহয় ভাগ্যের পরিহাস----
তাইতো,,- বাদুড় নিজেকে ভাবত ---
সেই একক শক্তি ,, বটবৃক্ষ তার একান্ত সাম্রাজ্য---
কারণ সে ভুলে-গিয়েছিল ঔদ্ধত্যের ইতিহাস।।
এইটাই পৃথিবীর নিয়ম,,- কালের চক্র
আজকের শক্তিশালী,,- একদিন হবে দুর্বল
সেইদিন শক্তিশালী রাজার অহমিকা
ছিড়ে নেবে অন্যকোনো সবল।।
লেখক - প্রদীপ ঘোষ
(এই লেখা কবিতাটি প্রদীপ ঘোষ এর নিজের লেখা এবং এটি কেউ কপি করে তার ওয়েবসাইট ওর সোশ্যাল মিডিয়া সাইট এ দিলে এটি দণ্ডনীয় অপরাধ এবং আমরা সেই সাইট ওর সোশ্যাল মিডিয়া একাউন্ট এর ওপর legal action নিতে বাধ্য হবো)


No comments:
Post a Comment