একদিন তো চলেই যাব এই পৃথিবী ছেড়ে
এসো গান শুনি কবিতা পড়ি গল্প করি
অহংকারের প্রাচীর ভেদ করে হাতে হাত রাখি।
ভালো তো বেসে ছিলে আমারে কোনো একদিন
জীবনের প্রান্তে এসে কেমনে ভুলি সুখের সেইদিন
বুকের ভিতর ঢেউ খেলে পুরাতন স্মৃতির সারি
তুমি কি ভুলেছ সেই স্মৃতি?বলোতো কণ্ঠ ছাড়ি।।
নীরবতা তোমার আমাকে যন্ত্রণা দেয় মৃত্যু সম
নিশি রাতে আঁধারের বুকে কাঁদে অন্তর মম
জীবনের এই অবেলায় তুমি বিনা ওগো প্রিয়তমা
মসি হীন কলমের মতো অবহেলায় বেচেঁ আছি।।
এই বেচেঁ থাকায় আসেনা জীবনানন্দে'র বন'লতা
এই বেচেঁ থাকায় গুনগুন করে'না হাফিজের গজল
বাজে না বুকে নতুন কোনো সৃষ্টির পদধ্বনি
তাই আমি পারিনা লিখতে আমার শেষ কবিতা'খানি।।
লেখক - প্রদীপ ঘোষ
(এই লেখা কবিতাটি প্রদীপ ঘোষ এর নিজের লেখা এবং এটি কেউ কপি করে তার ওয়েবসাইট ওর সোশ্যাল মিডিয়া সাইট এ দিলে এটি দণ্ডনীয় অপরাধ এবং আমরা সেই সাইট ওর সোশ্যাল মিডিয়া একাউন্ট এর ওপর legal action নিতে বাধ্য হবো)

No comments:
Post a Comment